মেয়ে রাহা কাপুরের সঙ্গে রণবীর কাপুরের মধুর সম্পর্কের পাশাপাশি তাঁদের মধ্যে যে বন্ধুত্বের এক সুন্দর বন্ধনও গড়ে উঠেছে, তা বারবার প্রকাশ্যে এসেছে।বাবা হিসেবে মেয়ের বড় হয়ে ওঠার প্রতিটি পর্ব উপভোগ করেন রণবীর। বাবা রণবীর রাহার জীবনের ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতু জানিয়েছেন সারাদিনের নানা অভিজ্ঞতা নিয়ে রাহার সঙ্গে কথা বলেন প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে বিশেষ সময় কাটান রণবীর।
নীতুর কথায়, প্রতিদিন রাতে মেয়েকে তিনটি প্রশ্ন করেন রণবীর। সারাদিনে কোন ঘটনাটি সবচেয়ে আনন্দ দিয়েছে এবং কী কারণে মন খারাপ হয়েছে, রাহার কাছে জানতে চান তিনি। মেয়েও বাবার কাছে নিজের মনের কথা খুলে বলে। নীতুর মতে, বাবা-মেয়ের মধ্যে এমন কথোপকথন অত্যন্ত সুন্দর একটি অভ্যাস। ছোট থেকেই সন্তানের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে নিজের কথা বলার সুযোগ করে দেওয়ার বিষয়টি তার বিশেষভাবে ভালো লাগে।
এ প্রসঙ্গেই একটি মজার ঘটনার কথাও শোনান নীতু। একদিন বাড়িতে আরতি করার সময় পুজোর থালাটি অসাবধানতাবশত রাহার মাথায় লেগে যায়। রাতে রণবীর যখন মেয়েকে জিজ্ঞাসা করেন, সারা দিনে কোন ঘটনায় তার মন খারাপ হয়েছে, তখন রাহা জানায় যে তার মাথায় মারা হয়েছে। মেয়ের মুখে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে নীতুকে ফেসটাইম করেন রণবীর। মাকে প্রশ্ন করেন, তিনি কি মেয়ের মাথায় মেরেছেন? নীতু অবশ্য পুরো ঘটনাটি বুঝিয়ে বলেন যে আরতি করার সময় রাহা তার সামনে দাঁড়িয়েছিল বলেই অনিচ্ছাকৃতভাবে থালাটি মাথায় লেগে যায়।
এর আগে এক পডকাস্টে রণবীর ও আলিয়ার সন্তান প্রতিপালনের ধরন নিয়েও কথা বলেছিলেন নীতু। তার মতে, রাহার কাছে আলিয়া একজন আদর্শ মা। অন্যদিকে, রণবীর মেয়ের কাছে অনেকটা বন্ধুর মতো। বাবার সঙ্গে খেলাধুলো, দুষ্টুমি আর মজায় মেতে থাকে সে। তবে মায়ের ক্ষেত্রে রাহার একটু ভয় রয়েছে, কারণ আলিয়া শৃঙ্খলার বিষয়ে বেশ কঠোর। দুই অভিভাবকের আলাদা অথচ সুন্দর এই সমীকরণেই বড় হচ্ছে ছোট্ট রাহা।