Home খেলাধুলা আবারও আইপিএল নিলামে মুস্তাফিজ, তালিকায় বাংলাদেশের আরও যেসব ক্রিকেটার

আবারও আইপিএল নিলামে মুস্তাফিজ, তালিকায় বাংলাদেশের আরও যেসব ক্রিকেটার

Share

৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলের সবশেষ আসরে রেকর্ড মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিসিসিআইয়ের নির্দেশে টাইগার পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা।

যার সূত্র ধরেই দুই দেশের সম্পর্কে উত্তাপ আরও বেড়েছিল। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।

আসন্ন আইপিএলে আবারও খেলার প্রত্যাশা নিয়ে মিনি নিলামে নাম নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমান। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আইপিএলের নিলামে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে রিশাদ হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।

আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান।

 

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট...

মেয়ে রাহাকে প্রতিদিন রাতে তিনটি প্রশ্ন করেন বাবা রণবীর রাতে ঘুমোতে যাওয়ার আগে

মেয়ে রাহা কাপুরের সঙ্গে রণবীর কাপুরের মধুর সম্পর্কের পাশাপাশি তাঁদের মধ্যে যে...

আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযান পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার আইনগত অধিকার বা ‘রাইট অব...

অভিনয় জীবনের স্বীকৃতি, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

অভিনেত্রী শবনমকে বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। আগামী...