Home আন্তর্জাতিক শত্রুদের ক্ষমা করে স্বর্গে যেতে হলেও ক্ষমা করতে তা পারব না: ট্রাম্প

শত্রুদের ক্ষমা করে স্বর্গে যেতে হলেও ক্ষমা করতে তা পারব না: ট্রাম্প

Share

রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে হবে মৃত্যুর পর স্বর্গে যেতে হলে—এমন শর্ত দেওয়া হলে তা পালন করতে পারবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, জীবনের শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট কিছু শত্রুর প্রতি তার মনে ঘৃণা থাকবে বলেও অকপটে স্বীকার করেছেন তিনি।

গত রবিবার (৮ নভেম্বর) রাতে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সাংবাদিক রস ডুথাতের নেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে মৃত্যুর পর কী হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা।

এরপর ডুথাত প্রশ্ন করেন, পরকালে প্রবেশের জন্য যদি জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা যাদের প্রতি বছরের পর বছর ঘৃণা প্রকাশ করেছেন, তাদের সবাইকে ভালোবাসা ও ক্ষমা করতে হয়, তাহলে তিনি কি তা পারবেন?

জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তো আমি আর আমি থাকব না।’ তিনি তাদের অত্যন্ত অসৎ ও দেশের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন।

সাংবাদিক সরাসরি জানতে চান, তাহলে উত্তর ‘না’ কি না। ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, না। আমি সৎ থাকতে চাই।’

ডুথাত তাকে স্মরণ করিয়ে দেন, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার জীবন অসাধারণ ও সৌভাগ্যপূর্ণ। এত কিছু পাওয়ার পরও ঈশ্বরের সামনে দাঁড়িয়ে শত্রুদের ক্ষমা করতে পারবেন কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত পারব না। কারণ, আমি আমার কয়েকজন শত্রুকে ঘৃণা করি এবং সব সময়ই করব।

গত কয়েক বছর ধরে ট্রাম্পের প্রকাশ্য সমালোচকদের তালিকার শীর্ষে রয়েছে সাবেক এফবিআই প্রধান জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনি লড়াইয়েও জড়িয়েছেন ট্রাম্প।

Related Articles

অভিনয় থেকে বিদায়ের সুর রণবীর কাপুরের

মনে হয় এই তো সেদিনের কথা, অথচ চোখের পলকে বড় হয়ে গেল...

মনুমেন্তালে ফিরছেন মেসি জাতীয় দলের পর এবার ক্লাবের জার্সিতে!

এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে লিওনেল মেসি আর্জেন্টিনার ঘরের মাঠ...

রাজধানীতে ‘নভেম্বর রেইন’ শীতের আগমনী বার্তা নিয়ে

সকাল থেকে রাজধানীজুড়ে ছিল গরম ও ভ্যাপসা আবহাওয়া। তবে সময় গড়ানোর সঙ্গে...

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...