বলিউডের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের এক পুরোনো মন্তব্য আবারও আলোচনায় এসেছে। ২০১৩ সালের এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছিলেন এই সংগীতশিল্পী।
সাক্ষাৎকারে হানি সিং মজার ছলে দাবি করেছিলেন, তাঁর ৫৬২ জন প্রেমিকা রয়েছে। তবে চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে থাকার সুযোগ পেলে মাত্র এক দিনের মধ্যেই তাঁদের সবাইকে ছেড়ে দিতে রাজি আছেন তিনি!
হানি সিংয়ের এমন ব্যতিক্রমী মন্তব্যে তখন বেশ চমকে গিয়েছিলেন অনেকে। অভিনেত্রীর প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশের এই ঘটনা পরবর্তীতে বলিউডের অন্যতম আলোচিত সেলিব্রিটি ক্রাশের স্বীকারোক্তি হিসেবে পরিচিতি পায়।
পুরোনো সেই মন্তব্যই আবারও বিনোদনপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।