Home খেলাধুলা প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ

প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ

Share

২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টা রিকা ও জ্যামাইকা। অন্যদিকে, ২০৩৫ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।

সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে দুটি আসর আয়োজনের প্রস্তাব অনুমোদন করা হয়। উভয় প্রস্তাবের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে সেগুলো গৃহীত হয়।

২০৩১ সালের আসর আয়োজনের সুযোগ কেবল আফ্রিকা ও কনক্যাকাফ অঞ্চলের সদস্য দেশগুলোর জন্য এবং ২০৩৫ সালের আসর আয়োজনের সুযোগ আফ্রিকা ও ইউরোপের সদস্য দেশগুলোর জন্য সীমাবদ্ধ রেখেছিল ফিফা।

২০৩১ সালের আসরটি হবে চারটি দেশের যৌথ আয়োজনে প্রথম কোনো নারী বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৫ সালে কানাডায় নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল; তাই এটি হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ।

২০৩৫ সালের আসরটি হবে যুক্তরাজ্যে আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ। ১৯৬৬ সালের পুরুষদের বিশ্বকাপের পর এটিই হবে যুক্তরাজ্যে প্রথম কোনো ফুটবল বিশ্বকাপ।

২০৩১ সালের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। ২০৩৫ সালের আসরেও একই ফরম্যাট বজায় থাকবে, যেখানে চারটি করে দল নিয়ে ১২টি গ্রুপ থাকবে এবং এরপর ৩২টি দল নিয়ে নকআউট পর্ব শুরু হবে।

নারী বিশ্বকাপের দশম আসর, অর্থাৎ ২০২৭ সালের আসরটি আগামী বছর ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত হবে ব্রাজিলে। এটি হবে দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ।

 

Related Articles

খাদ্যে ভেজাল ও নকল রোধে কঠোর শাস্তির প্রস্তাব

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের...

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন: চিফ প্রসিকিউটর

একজন মানুষের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে,...

ভিনিসিউসের কাছে মেসি-রোনালদোর মতো ধারাবাহিকতা প্রত্যাশা করেন না কোর্তোয়া

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ধারাবাহিকভাবে সর্বোচ্চ...

টানা বৃষ্টিতে শরীয়তপুরে পচছে পেঁয়াজ-রসুন, ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।...