Home প্রচ্ছদ ‘সেরা সৎমা’ কারিনাকে বললেন সাইফপুত্র ইব্রাহিম আলী

‘সেরা সৎমা’ কারিনাকে বললেন সাইফপুত্র ইব্রাহিম আলী

Share

আরও একবার প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্কের উষ্ণতা । ‘কফি উইথ করণ ৯’-এর বিশেষ পর্বে ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের আদর্শ বলে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী খান। অন্যদিকে কারিনাকে ‘সবচেয়ে ভালো সৎমা’ বলে প্রশংসা করেছেন তিনি। সারা আলী খানও বাবার ব্যক্তিত্ব ও কারিনার অভিনয়ের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন।

সাইফ ও কারিনা,করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ পর্বে হাজির হয়েছিলেন । এ সময় সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান সারা ও ইব্রাহিম তাদের বাবা ও কারিনার জন্য ভিডিও বার্তা পাঠান।

বাবার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল ইব্রাহিমের বার্তায়। জীবনের নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য সাইফকে নিজের আদর্শ বলে উল্লেখ করেন তিনি। বাবার শারীরিক অসুস্থতা, আঙুলে আঘাত এবং বান্দ্রার বাসায় ছুরি হামলার ঘটনাও স্মরণ করেন ইব্রাহিম।

সাইফ ও কারিনাকে উদ্দেশ করে ইব্রাহিম বলেন, ‘হ্যালো আব্বা ও বেবো। বাবা, তুমি আমার আদর্শ, আমার নায়ক। তবে শুধু তুমি কে, সেটাই বড় কথা নয়; জীবনে কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছ, সেটাই আমাকে বেশি অনুপ্রাণিত করে। জীবনের অনেক ভালো সময় যেমন এসেছে, তেমনি কঠিন সময়ও পার করতে হয়েছে। হার্ট অ্যাটাক, আঙুলে আঘাত, ছুরিকাঘাতসহ অনেক কিছু। এসব কারণেই তুমি আমার নায়ক। সব সময়ই থাকবে। আর বেবো, তোমাকে বলতে চাই, তুমি সবচেয়ে ভালো সৎমা। সব সময় পাশে থেকেছ। এ জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য অনেক ভালোবাসা। আর অনুষ্ঠানের পুরস্কারটি কে পাবে? আমার মনে হয়, বাবা।’

 

অন্যদিকে সারা আলী খান ভিডিও বার্তায় বাবার ব্যক্তিত্বের প্রশংসা করেন । পাশাপাশি কারিনা ও করণ জোহরের জুটির প্রতি নিজের ভালো লাগার কথাও জানান তিনি। বিশেষ করে করণ পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় কারিনার ‘পু’ চরিত্রটি যে ছোটবেলা থেকেই তার প্রিয়, সেটিও উল্লেখ করেন সারা।

তিনি বলেন, ‘হ্যালো বাবা, হ্যালো কারিনা। আশা করি, তোমরা দারুণ সময় কাটাচ্ছ। আব্বা, তোমার মধ্যে আভিজাত্য, ব্যক্তিত্ব ও স্টাইলের দারুণ সমন্বয় রয়েছে। কারিনা “পু” আমার সবচেয়ে প্রিয় চরিত্র।

কারিনা জানান, অনুষ্ঠানে সাইফ ও কারিনা ছোট ছেলে তৈমুর আলী খান ও জেহ আলী খানের সঙ্গে বড় ভাই ইব্রাহিমের সম্পর্ক নিয়েও কথা বলেন। দুই ছোট ছেলে ইব্রাহিমকে খুব ভালোবাসে এবং তাকে অনুসরণ করে। তাদের সঙ্গে সময় কাটাতে ইব্রাহিমও আন্তরিকভাবে চেষ্টা করে। সাইফও ছোট ভাইদের প্রতি ইব্রাহিমের ভালোবাসার প্রশংসা করেন। তিনি জানান, ইব্রাহিম মাঝেমধ্যে তাদের ঘরে গিয়ে খোঁজখবর নেয়, নানা বিষয়ে কথা বলে এবং নিজের মতো করে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে।

সারা ও ইব্রাহিমের ভিডিও বার্তায় সাইফ ও কারিনার প্রতি ভালোবাসা এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি উঠে এসেছে।

 

Related Articles

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

উচ্চমাধ্যমিকের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার...

মালয়েশিয়ায় বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী, শুরু হলো সরকারি উদ্যোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে কোনো...

‘আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে?’ এমপি নুসরাতের বাড়ি পোড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত...

বাংলাদেশ দিল পাকিস্তানকে ১৩৯ রানের লক্ষ্য ফাইনালে উঠতে

যুবএশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...