Home আন্তর্জাতিক শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

Share

উচ্চমাধ্যমিকের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট গিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো এবং দেশটির পার্লামেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। দেশটির পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পদত্যাগের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট প্রাসাদে গিবরানকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রবোও বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে’ তিনি গিবরানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

 

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে গিবরান। তার বাবা প্রবোও সুবিয়ান্তোর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ছেলের পদত্যাগের পর জোকোউই সাংবাদিকদের বলেন, সরকারি দায়িত্বে থাকলে রাজনৈতিক নানা পরিস্থিতি ও পরিবর্তন আসবেই, এটি স্বাভাবিক। রাজনৈতিক পদ-পদবি সাময়িক, এ কথা তিনি ছেলেকে আগেও স্মরণ করিয়ে দিয়েছেন বলে জানান।

আরও বলেন সাবেক এই প্রেসিডেন্ট, বৃহত্তর জনগণের স্বার্থে নেওয়া কর্মসূচিগুলোতে তার পরিবার প্রবোও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

৩৯ বছর বয়সী গিবরান পাঁচ বছর মেয়াদি দায়িত্বের মাত্র দুই বছর পূর্ণ করেই ভাইস প্রেসিডেন্টের পদ ছাড়লেন। সাম্প্রতিক আদালতের বিভিন্ন সিদ্ধান্তে তার শিক্ষাগত যোগ্যতা ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিতর্ক আরও জোরালো হয়।

এদিকে ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন করে সাধারণ নির্বাচন আয়োজনের প্রয়োজন নেই। প্রেসিডেন্টের মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে ৬০ দিনের মধ্যে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি একজনকে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে।

 

Related Articles

‘সেরা সৎমা’ কারিনাকে বললেন সাইফপুত্র ইব্রাহিম আলী

আরও একবার প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর...

মালয়েশিয়ায় বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী, শুরু হলো সরকারি উদ্যোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে কোনো...

‘আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে?’ এমপি নুসরাতের বাড়ি পোড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত...

বাংলাদেশ দিল পাকিস্তানকে ১৩৯ রানের লক্ষ্য ফাইনালে উঠতে

যুবএশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...