Home প্রচ্ছদ ৩৯ লাখের বেশি অনুদান তুললেন ব্যারিস্টার ফুয়াদ

৩৯ লাখের বেশি অনুদান তুললেন ব্যারিস্টার ফুয়াদ

Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় দেশ ও বিদেশে অবস্থানরত সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য সহযোগিতা চান তিনি। তার সেই আহ্বানে সাড়া দিয়ে প্রথম ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান জমা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টার দিক (বুধবার দিবাগত রাত) নিজের ফেসবুক পেজে অনুদান সংগ্রহের সর্বশেষ হালনাগাদ হিসাব প্রকাশ করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদের দেওয়া তথ্য অনুযায়ী, তার নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে ভোটার প্রতি ১০ টাকা হিসাবে তার সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। তবে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অনুদানের পরিমাণ সেই সীমা ছাড়িয়েছে।

হালনাগাদ হিসাব অনুযায়ী, বিকাশের মাধ্যমে এসেছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

ব্যারিস্টার ফুয়াদ জানান, দেশ-বিদেশের অসংখ্য মানুষ অর্থ সহায়তার পাশাপাশি ফোনকল ও বার্তার মাধ্যমে তার প্রতি ভালোবাসা, উৎসাহ প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নির্বাচনকালজুড়ে অনুদানসংক্রান্ত সব হিসাব অডিট করে প্রকাশ করা হবে।  পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Related Articles

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...