Home প্রচ্ছদ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

Share

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধীদল জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক আছে, এটি প্রমাণ রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। এই দুটি দলের সঙ্গে অপপ্রচারে কেউ পারবে বলে মনে হয় না।’

এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সফলভাবে শান্তিপূর্ণভাবে পার করতে পেরেছে সরকার।’

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...