Home খেলাধুলা ২০৩৮ বিশ্বকাপও আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র

২০৩৮ বিশ্বকাপও আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র

Share

২০২৬ বিশ্বকাপের পর্দা এখনও নামেনি। এর মধ্যেই ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, যুক্তরাষ্ট্র ২০৩৮ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। ৩ দেশের আয়োজনে প্রথমবারের মতো বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে। তবে ভবিষ্যতে দলের সংখ্যা আরও বাড়িয়ে ৬৪টি করার কথা ভাবছে ফিফা।

জুলিয়ানি বলেন, ‘যদি বিশ্বকাপ একসময় ৬৪ দলে সম্প্রসারিত হয়, তবুও আমি মনে করি যুক্তরাষ্ট্র সেটি আয়োজন করার সক্ষমতা রাখে। তবে ২০৩৮ সালের বিড নিয়ে কথা বলার আগে আমাদের ১৯ জুলাই পর্যন্ত চলমান বিশ্বকাপ সফলভাবে শেষ করতে হবে।’

এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে অভিবাসন নীতি, ভ্রমণ ব্যয় বৃদ্ধি এবং ইরানের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ করে ইরানের কোচিং স্টাফের কয়েকজন সদস্যকে ভিসা না দেওয়ায় দলটির ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে হয়েছে। এছাড়া ম্যাচের একদিন আগে ইরানকে ভেন্যু শহরে প্রবেশের অনুমতি এবং ম্যাচ শেষ হতেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করার মতো বিতর্কিত ঘটনাও ঘটছে।

এসব সমালোচনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী জুলিয়ানি। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে বলেন, ‘বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকা কোনো দেশ নেই। আমাদের অসাধারণ অবকাঠামো রয়েছে, দর্শকদের স্বাগত জানানোর সক্ষমতা রয়েছে এবং অধিকাংশ স্টেডিয়াম আগেই নির্মিত। অন্য অনেক দেশের মতো আমাদের দশকের পর দশক ধরে বিপুল অর্থ ব্যয় করে নতুন অবকাঠামো গড়ে তুলতে হয় না।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের মাধ্যমে বিশ্বের মানুষ আবারও যুক্তরাষ্ট্রকে নতুনভাবে দেখছে। আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে এটি আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়।’

২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে ইতোমধ্যে নির্বাচিত হয়েছে সৌদি আরব। ২০৩৮ বিশ্বকাপের জন্য নতুন করে আয়োজক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তার আগেই যুক্তরাষ্ট্র ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথা জানাল।

Related Articles

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার...

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন ছোট ও বড়পর্দার...

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের...

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান। শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট...