Home প্রচ্ছদ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী

Share
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে অবস্থান করা এই অভিনেত্রী শনিবার (১৭ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজেই সুখবরটি জানান।
যুক্তরাষ্ট্রে একমাত্র মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন চিত্রনায়িকা মৌসুমী। এতদিন দেশটিতে বসবাস করলেও স্থায়ীভাবে থাকার অনুমতি পাননি তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ায় দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পেলেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর তিনি ‘মেহের নিগার’ চলচ্চিত্র পরিচালনা করেন। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার সঙ্গেও যুক্ত। ১৯৯৬ সালে ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সর্বশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন।
Related Articles

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে...

এই সরকার বিরোধীদলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয় : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই...

সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী

সেনাসদস্যদের জীবনযাপনের মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের...

নুরের মিসাইলে মগবাজার-বাংলামটর তছনছ: রাশেদ খাঁন

নেতার যে বারুদ বজ্র কণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে,...