Home জাতীয় ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

Share
আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। প্রধানমন্ত্রীর এই সফরে মূলত দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি নিশ্চিত করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি বিশেষ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সরকার দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে এবং সেই লক্ষ্য অর্জনে পুরোদমে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প সম্পর্কে মন্ত্রী জানান, বাংলাদেশের কৃষিজ ও পরিবেশগত সুরক্ষায় এই ব্যারেজ অত্যন্ত জরুরি। খুব শিগগিরই এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং প্রকল্পটি একনেক সভায় উপস্থাপিত হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার আওতায় আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত রোডম্যাপ নিয়ে কথা হয়েছে।
Related Articles

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

দ্বিতীয় বিয়ে করেছেন আলোচিত ইসলামি বক্তা ও নেত্রকোনা জেলার পূর্বধলার মারকাযু শাহাবুদ্দিন...

শিশু ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা, অবশেষে গ্রেফতার মাদ্রাসার শিক্ষক

নেত্রকোণার মদন উপজেলায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী (১১) ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ও...

নাসির-তামিমার মামলার রায় ১০ জুন

বহুল আলোচিত ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে জন্ম নেওয়া মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে...

লন্ডনের রাস্তায় আইসক্রিম খাচ্ছেন পাপন, নেট দুনিয়ায় ছবি ভাইরাল

বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন এখন অতীত। দীর্ঘ প্রায় দুই বছর ধরেই...