Home খেলাধুলা ১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

Share

সিলেট টেস্টে ১৫৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ, এখনও হাতে আছে ৭ উইকেট। দুই ওপেনার এবারো ব্যর্থ, তবে দলের হাল ধরে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ আছে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণে।

৪৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে তানজিদ হাসান তামিমকে। অভিষিক্ত এই ওপেনার এবার দুই অঙ্কেও যেতে পারেননি। মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে খেলতে থাকেন, তুলে নেন অর্ধশতক। মুমিনুলকে নিয়ে গড়েন ৭৬ রানের জুটি।

৬৪ বলে ৫২ রান করে বিদায় নেন দশটি চার হাঁকানো জয়। এরপর মুমিনুলের সাথে হাল ধরেন শান্ত। ৩ বল বাকি থাকতে মুমিনুল ৬০ বলে ৩০ রান করে খুররম শাহজাদের দ্বিতীয় শিকারে পরিণত হন। আম্পায়ররা তখনই স্টাম্পসের ঘোষণা দিলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৩২ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন শান্ত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ১৫৯ বলে গড়া ১২৬ রানের ইনিংসে ২৭৮ রান জড়ো করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ চারটি ও মোহাম্মদ আব্বাস তিনটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানেদ ঝড়ো ৩৮ রানে ভর করে ২৩২ রান জড়ো করতে সমর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড। টাইগারদের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন।

পাকিস্তান বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। যদিও বাংলাদেশ ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

Related Articles

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...