Home প্রচ্ছদ হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে : রাশেদ খাঁন

হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে : রাশেদ খাঁন

Share

সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি নেতা সারজিস আলমকে ‘বেইমান’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

অন্তর্বর্তী সরকারে সাবেক এক উপদেষ্টার বক্তব্য কোড করে সোমবার (২৫ মে) সকাল ১০টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

রাশেদ খাঁনের পোস্টটি নিচে হুবহু দেওয়া হল

শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে অন্য সমন্বয়কদের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর হাতাহাতি পর্যন্ত হয়েছে!নাহিদ-আসিফ ডিবিতে মার খেত, আর হাসনাত-সারজিস ডিবি কার্যালয়ের পুকুরপাড়ে জুস খেত! কেন জুস খাওয়াতো এই অডিওতে শুনতে পাবেন। আমি বিএনপির এমপিদেরকে বলবো, সংসদে সে যখন বেশি কথা বলবে, তখন এই অডিওটা বেশি বেশি বাজাবেন।আমি পূর্বে বলেছিলাম, গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিসের দুর্বলতা থাকার কারণে তারা পরবর্তীতে আওয়ামীলীগ নিষিদ্ধের আন্দোলন করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা আওয়ামীলীগের পক্ষেরই লোক। একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাত ২.০০ টার দিকে বলেছিলো হাসনাত-সারজিস জাতির সাথে বেইমানি করেছে। এই অডিওতে সেই বেইমানির কিঞ্চিৎ প্রমাণ পাবেন। আসিফ মাহমুদের বইতে গণঅভ্যুত্থানে শুধুমাত্র ইতিবাচক দিকটা উঠে এসেছে, কিন্তু হাসনাত-সারজিসের বেইমানির ইতিহাসটা আসে নাই। আশা করি, পরবর্তী এডিশনে আমরা সেটা পাবো….. আর না পেলে ৭১ এর মত ২৪ এর বানোয়াট ইতিহাসই আমাদের সম্বল হবে।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...