Home আন্তর্জাতিক ‘হারিয়ে যাইনি’, ফের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত কমলা হ্যারিসের

‘হারিয়ে যাইনি’, ফের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত কমলা হ্যারিসের

Share

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, তিনি এখনো রাজনীতি থেকে হারিয়ে যাননি। আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন।

দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৮ সালে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেন, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিশ্বাস করেন, হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে পরিচালিত এক জরিপে হ্যারিস হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের থেকেও পিছিয়ে আছেন। জনসন ‘দ্য রক’ নামে বেশি পরিচিত। তবে হ্যারিস বলছেন, ‘যদি আমি জরিপে গুরুত্ব দিতাম তাহলে এতদূর আসতে পারতাম না।’

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কমলা হ্যারিস বলেন, গত নির্বাচনী প্রচারের সময়ই তাঁকে ফ্যাসিস্ট বলে সতর্ক করেছিলাম। সেটি এখন সঠিক বলে প্রমাণ হয়েছে।

জো বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারিস। গত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে নির্বাচনে হেরে যান।

বর্তমানে ‘১০৭ দিন’ নামে নিজের লেখা একটি বইয়ের প্রচার করছেন হ্যারিস। বইটি ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অভিজ্ঞতা নিয়ে লেখা।

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...