Home প্রচ্ছদ হাদির হত্যাকাণ্ড মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত: ইশরাক হোসেন

হাদির হত্যাকাণ্ড মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত: ইশরাক হোসেন

Share

ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।’ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ওয়ারী থানার ৪১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, এলাকায় গ্যাস সমস্যার বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি নিজে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে কথা বলেছেন। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি টিম পাঠিয়ে এলাকায় সরেজমিনে পরিদর্শন করে একটি কারিগরি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় গ্রিডে গ্যাসের স্বল্পতার কারণে লাইনের ডাউনস্ট্রিম এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, আমি এখানে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে চাই। বৈধ গ্যাস সংযোগ বিনামূল্যে নিশ্চিত করতেই আমি সেখানে গিয়েছিলাম। এর বাইরে যদি কেউ তিতাস গ্যাস বা অন্য কারও নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায় করে থাকে, তার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জলাবদ্ধতার বিষয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা শহরের এটি একটি ভয়াবহ ও দীর্ঘদিনের সমস্যা। বিএনপি ক্ষমতায় এলে স্বল্পমেয়াদি ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদে আধুনিক ও টেকসই ড্রেনেজ সিস্টেম গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে ঢাকায় জলাবদ্ধতা না থাকে। তিনি দুর্নীতিমুক্তভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাম্প্রতিক ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইশরাক হোসেন বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনীতির ধারায় বিশ্বাসী এবং গুপ্ত হত্যার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাসকে ভয় পাই না। জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। জনগণের পাশে থেকে বুক ফুলিয়ে রাজনীতি করে যাব।

তিনি উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে বিএনপির পরিকল্পনা, তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের কথা পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব লিয়াকত আলী, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাহাত, যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম মোল্লা, ওয়ারী থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ নাহিদ হোসেন নাহিদ, ৪১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, ওয়ারী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদ হোসেনসহ প্রমুখ।

Related Articles

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বস্ত্র...

পূজার বাবার বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিনেমা নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির...

আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান।...