Home প্রচ্ছদ স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আহমেদ

স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আহমেদ

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা।’ বিদেশি একটি সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গুলশানের চেয়ারপার্সন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ; শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন সফল হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো কোনও অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। তিনি জানান, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর; নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের সুযোগ নেই; শহীদদের কবর জিয়ারত করাই জাতির প্রত্যাশা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে...

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী...

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য

ফিফা বিশ্বকাপের মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে মাঠে বাংলাদেশের কোনো দল...

‘মারতে মারতে তারা বলছিল তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না’

‘বিমানবন্দর থেকে একটি অটোরিকশা করে বাসায় ফিরছিলাম। হঠাৎ ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন...