Home প্রচ্ছদ সোহিনী সরকার বাদ, সৃজিতের ঘরে এলেন মিমি

সোহিনী সরকার বাদ, সৃজিতের ঘরে এলেন মিমি

Share

ওপার বাংলার বহুল আলোচিত সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে এল নতুন চমক। প্রায় চার মাস আগে ঘোষণার সময় জানানো হয়েছিল—ছবিটিতে অভিনয় করবেন সোহিনী সরকার, রুদ্রনীল ঘোষ ও সত্যম ভট্টাচার্য। কিন্তু ফার্স্ট লুক প্রকাশের পরই সামনে এলো বড় পরিবর্তন-নায়িকা থেকে শুরু করে মূল চরিত্রের একাধিক তারকাই বদলে গেছেন।

নতুন আপডেট অনুযায়ী, সোহিনী সরকারের জায়গায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী। রুদ্রনীলের বদলে এসেছেন মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাস, আর সত্যম ভট্টাচার্যের পরিবর্তে দেখা যাবে ঋক চট্টোপাধ্যায়কে।

এই পরিবর্তনের কারণ জানতে চাইলে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, সোহিনীর পরিবর্তে মিমি আসার সিদ্ধান্ত কেন-এর সঠিক উত্তর দিতে পারবেন প্রযোজক। অভিনেতা নির্বাচন অনেক সময় বিভিন্ন কারণে বদলাতে হয়।

এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো সৃজিতের পরিচালনায় কাজ করছেন মিমি চক্রবর্তী-এটিও ছবিটি নিয়ে নতুন কৌতূহল তৈরি করেছে।

পরিবর্তন এসেছে প্রযোজকেও। নতুন প্রযোজকের ভাষ্য-আগে কী সিদ্ধান্ত হয়েছিল, তা আমরা স্পষ্ট জানতাম না। পুরো প্রকল্পটিকে নতুনভাবে সাজাচ্ছি। মিমি চক্রবর্তী অসাধারণ অভিনেত্রী। তবে তার মানে এই নয় যে সোহিনী ভালো নন-সম্প্রতি আমরা তাঁর সঙ্গে কাজও করেছি।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...