Home জাতীয় সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী

সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী

Share
বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে।’ এসময় তিনি বলেন, ‘কঠিন সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে।’
রোববার (৩১ মে) বিকেলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী আদর্শকে বুকে ধারণ করেই বর্তমান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘শহিদ জিয়ার সততা ও কর্মনিষ্ঠার সুনামের কারণেই একসময় বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। সমাজে যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহিদ জিয়া যেভাবে দেশকে স্বনির্ভর ও উন্নত করতে চেয়েছিলেন, আমরাও ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছি।’
সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের জন্য বিএনপির একটি সুনির্দিষ্ট নির্বাচনী ইশতেহার ছিল। জনগণের ভোটে সরকার গঠনের পর এখন সেই ইশতেহারের পক্ষে রায় দেওয়া ৫২ শতাংশ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
জিয়াউর রহমানের সময়ের মতো দেশব্যাপী খাল খনন কর্মসূচি, শিক্ষার আধুনিকায়ন এবং শিল্প খাতের বৈপ্লবিক উন্নয়ন এই ইশতেহারের মূল অংশ ছিল এবং বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলোই করে যাচ্ছে। জিয়াউর রহমান যেভাবে দেশের প্রত্যেকটি খাতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই একই পথনির্দেশিকা অনুসরণ করে বর্তমান প্রশাসন কাজ করছে।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, সরকারের নেওয়া প্রতিটি সঠিক ও জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষ সহযোগিতা করলেই কেবল এই সরকার পুরোপুরি সফল হবে। শুধু সরকারের ওপর মহল কাজ করলেই লক্ষ্য পূরণ হবে না। তৃণমূল পর্যায় পর্যন্ত দলের সব স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করে জনগণের চোখে এটিকে একটি সফল সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
Related Articles

বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন!

টালিউড থেকে বলিউড— নিজের অভিনয়শৈলী আর সাহসী চরিত্রের সাবলীল উপস্থাপনায় দুই বাংলাতেই...

রাতে মাঠে নামছে ব্রাজিল, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।...

জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

দেশের সাধারণ জনগণের প্রতিটি সুনির্দিষ্ট প্রত্যাশা ও মৌলিক দাবি পূরণ করতে বর্তমান...

‘ডোনাল্ড ট্রাম্পের’ নাম ভুল লেখায় বদলি হলেন চিড়িয়াখানার কিউরেটর

জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত রয়েছে বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে এর...