Home খেলাধুলা সাকিবের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই : আসিফ মাহমুদ

সাকিবের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই : আসিফ মাহমুদ

Share

সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সাকিবকে খেলতে না দেওয়াটা যদি তার অপরাধ হয়, তবে যেকোনো শাস্তি পেতেও তিনি প্রস্তুত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামপুরে স্থানীয় এনসিপির এক ইফতার মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) সংক্রান্ত সাম্প্রতিক ঘটনার দিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, দুদকে অভিযোগ করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারে। তবে এ বিষয়ে কেন মব সৃষ্টি করা হলো এবং গণমাধ্যমে পরিচয় কেন প্রকাশ করা হয়নি।

তিনি আরও বলেন, অতীতে দেশের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও একইভাবে আমাদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...