Home প্রচ্ছদ সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নিমূর্লে কোনো আপস নয়: এমপি কামাল হোসেন

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নিমূর্লে কোনো আপস নয়: এমপি কামাল হোসেন

Share

ন্ত্রাস-চাঁদাবাজ-মাদক নির্মূলে কোনো আপস নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, জনগণের জানমাল রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদা না দেওয়ার কারণে যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম খাইরুলকে পিটিয়ে হত্যার ঘটনার ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে উপস্থিত পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করতে হবে।

কামাল হোসেন বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকায় ভোটার ছাড়াও অনেক মানুষ বসবাস করেন। কে আমাকে ভোট দিয়েছে বা কে আমাকে দেয় নাই, কে এই এলাকার ভোটার আর কে এই এলাকার ভোটার না এটা বিবেচ্য বিষয় নয়। এখানে যারা বসবাস করে নাগরিক হিসেবে প্রত্যেকের সুরক্ষা দেওয়া, তাদেরকে আইনি সাপোর্ট দেওয়া, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। নির্বাচিত হওয়ার পর আমি কোনো নির্দিষ্ট দলের নয়, আমি ঢাকা-৫ সংসদীয় এলাকার প্রতিটি মানুষের।

ওয়ারী জোনের ডিসি অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি, এডিসি মো. মাসুদ রানা, যাত্রাবাড়ী থানা ওসি মো. রাজু, ডেমরা থানা ওসি তাইফুর রহমান মির্জা, কদমতলী থানা ওসি মো. আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোন সহকারী পরিচালক শাহজাহান খান, ডেমরা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, আমার বাংলাদেশ পার্টির সমন্বয়ক লুতফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এ কে আজাদ, মিজানুর রহমান মালেক, মির্জা হেলাল, রাসেল মাহমুদ, মো. তমিজ উদ্দিন সোহরাওয়ার্দি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জুবায়ের আল মাহমুদ, আব্দুর রহমান প্রমুখ।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...