Home খেলাধুলা শুরুর ঝড় থামিয়ে ক্যারিবীয়দের ১৪৯ রানে আটকাল বাংলাদেশ

শুরুর ঝড় থামিয়ে ক্যারিবীয়দের ১৪৯ রানে আটকাল বাংলাদেশ

Share

বুধবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ব্রেন্ডন কিংকে (১) তুলে নেন তাসকিন আহমেদ। কিন্তু দ্বিতীয় উইকেটে আলিক আথানজে ও শেই হোপ ঝড়ো ব্যাটিংয়ে ১০৩ রান যোগ করেন। ১১তম ওভারে দলের রান একশ’ ছাড়ায়। পরে নাসুম-মুস্তাফিজ-রিশাদের ব্রেক থ্রুতে ৯ উইকেটে ১৪৯ রানে আটকে গেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার আথানজে ৩০ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫০ রান করে সাজঘরে ফেরেন। শেই হোপ ৩৬ বলে ৫৫ রান করে আউট হন। তিনি তিনটি করে চার ও ছক্কা মারেন। পরের ব্যাটাররা সুবিধা করতে পারেনি।

চারে নামা শেরফান রাদারফোর্ড রানের খাতা খুলতে পারেননি। পাঁচে নামা রোভম্যান পাওয়েল (৩) ও ছয়ে নামা জেসন হোল্ডার (৪) ব্যর্থ হন। পরে রোস্টন চেজ  ও রোমারিও শেইফার্ড ছোট ছোট দুটি ইনিংস খেলেন। তারা যথাক্রমে ১৭ ও ১৩ রান যোগ করেন।

দলের পক্ষে সেরা ব্রেক থ্রু দেন নাসুম আহমেদ। তিনি শুরুতে রান খেলেও ১২তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আথানজে ও রাদারফোর্ডকে তুলে নেন। ৪ ওভারে দেন ৩৫ রান। নাসুমের দেওয়া ব্রেক থ্রু কাজে লাগান রিশাদ ও মুস্তাফিজ। কাটার মাস্টার তার ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। লেগ স্পিনার রিশাদ ৩ ওভারে ২০ রান দিয়ে দখল করেন ২ উইকেট।

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে ঢুকেছেন জাকের আলী। ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...