Home প্রচ্ছদ শহীদ জিয়ার সমাধির পাশে প্রস্তুত হচ্ছে খালেদা জিয়ার কবর

শহীদ জিয়ার সমাধির পাশে প্রস্তুত হচ্ছে খালেদা জিয়ার কবর

Share

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সে মোতাবেক সব রকমের প্রস্তুতি শুরু হয়েছে।

ইতোমধ্যে খালেদা জিয়াকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশের দাফন করার জন্য কবরের মাপ নেওয়া হয়েছে।

‎এদিকে খালেদা জিয়ায় মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র‍্যাব ও পুলিশ। একে একে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন।

এর আগে ৩৮ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...