Home প্রচ্ছদ রাতেই আদালতে তোলা হলো মাহদীকে, সকালে মিললো জামিন

রাতেই আদালতে তোলা হলো মাহদীকে, সকালে মিললো জামিন

Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত। সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালত মাহাদিকে শুনানি শেষে জামিন দেন।

এর আগে, শনিবার রাতে হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে সদর থানার সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মাহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি খারাপ হতে শুরু করায় থানার সামনে অবস্থান নেন সেনাসদস্যরা।

পরে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।

Related Articles

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বস্ত্র...

পূজার বাবার বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিনেমা নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির...

আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান।...

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রাজধানীর বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের...