Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৫০০ টাকা!

যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৫০০ টাকা!

Share

যুক্তরাষ্ট্রে বর্তমানে ডিমের দাম আকাশচুম্বী। ২০২৪ সালের ডিসেম্বরে এর আগের বছরের একই মাসের তুলনায় ‘এ গ্রেড’ ডিমের এক ডজনের দাম দাঁড়িয়েছে ৪ ডলার ১৫ সেন্ট (প্রায় ৫০০ টাকা)। এর মানে, প্রতিটি ডিমের দাম প্রায় ৪২ টাকা। এই দামের ঊর্ধ্বগতির মূল কারণ হলো অ্যাভিয়ান ফ্লু প্রাদুর্ভাব। খবর বিবিসির।

২০২২ সালে অ্যাভিয়ান ফ্লু ছড়িয়ে পড়ার পর দেশটির কর্তৃপক্ষ অনেক মুরগি মারতে বাধ্য হয়েছে। ফলে মুরগির সংখ্যা কমে গিয়ে ডিমের সরবরাহ ব্যাহত হয়েছে, যা মূলত দাম বাড়ানোর প্রধান কারণ। বিশেষ করে ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও মিসৌরি রাজ্যে ব্যাপকভাবে মুরগি মেরে ফেলা হয়েছে।

কয়েকটি অঙ্গরাজ্যে সাম্প্রতিক সময়ে আরও অনেক বেশি দামেও ডিম বিক্রি হয়েছে।

ডিমের উচ্চ মূল্য নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। আমেরিকার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ মুরগি এই রোগে আক্রান্ত হওয়ায় মেরে ফেলা হয়েছে। এ কারণে ডিমের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেছে এবং সাধারণ মানুষের জন্য এটি একটি চাপ হয়ে উঠেছে।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...