Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর রাজশাহী যমুনার দুর্গম চরে মা-মেয়ের লাশ

যমুনার দুর্গম চরে মা-মেয়ের লাশ

Share

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে।

নিহতরা হচ্ছেন- সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালী খাতুন (২২) ও তার ৫ মাস বয়সী শিশু কন্যা আয়েশা।

জানা গেছে, শনিবার বিকেলে শেফালী খাতুন কবিরাজি চিকিৎসা করানোর কথা বলে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি।

রবিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মা-মেয়ের মরদেহ দেখতে পায় গ্রামেবাসী। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা শনিবার রাতের যে কোনো সময় মা-মেয়েকে হত্যা করে মরদেহ ভুট্টা ক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, যমুনা নদীর দুর্গম চরে ঘটনাস্থলে থানা থেকে নৌকা যোগে যেতে তিন ঘণ্টা সময় লাগে। তিনি বলেন, পুলিশ মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে। তবে রাত ১০টা পর্যন্ত থানায় পৌঁছেনি।

Related Articles

বগুড়ায় জুলাই গন অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্টাবার্ষীকী পালিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ ও আহতদের স্মরণে বগুড়ায় স্মরণসভা ও...

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের বগুড়া মহানগরের আহ্বায়ক কমিটি গঠন

কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ...

বগুড়ার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের নতুন কমিটি গঠন

সিনিয়র সাংবাদিক ইসহাক আসিফকে উপদেষ্টা করে শেরপুর উপজেলার বৃহত্তর ভস্তা ঈদগাঁ মাঠের...

জিয়াউর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত ‘জিয়া বাড়ি’

আধুনিকতার ভিড়ে নীরবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হলুদ রঙের এক দোতলা...