Post-DEshbani [Recovered]
Home প্রচ্ছদ ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের বগুড়া মহানগরের আহ্বায়ক কমিটি গঠন

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের বগুড়া মহানগরের আহ্বায়ক কমিটি গঠন

Share

কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নবগঠিত এই কমিটিতে আবুল কালাম আজাদ কে  আহ্বায়ক এবং তাজমিলুর রহমান কে  সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

ঢাকা থেকে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় আজ ১২ ই মে ।

সংগঠন সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের চেতনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্যসমূহ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কাজ করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যের এই কমিটিতে মহানগরের  বিভিন্ন স্তরের সংগঠক ও কর্মীদের স্থান দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির  সদস্য সচিব তাজমিলুর রহমান  বলেন, নতুন এই কমিটির মাধ্যমে বগুড়ায় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কমিটির অনুমোদন পত্রে দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Related Articles

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

ঢাকার নদী বাঁচাতে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর নদ-নদী দূষণমুক্ত ও নাব্য রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন...

জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

চলমান জ্বালানি সংকটে দেশের ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...