Home অন্যান্য ক্যাম্পাস ভাষা শহীদদের প্রতি বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি বিডিইউ উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

Share

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।
রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৃথকভাবে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন,সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর,সহকারী অধ্যাপক মো.আশরাফুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন,বাঙালির যত সফলতা তার মূলে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন ও আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন। বঙ্গবন্ধুর মতো বিচক্ষণ নেতা পৃথিবীতে বিরল। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রেই বঙ্গবন্ধুর বিচক্ষণতার কারণে বাঙালি সফল হয়েছে। ভাষা আন্দোলনের সফলতার মাধ্যমে বাঙালি আত্মবিশ্বাসী হয়েছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।

উপাচার্য বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিসত্তার প্রথম বীজ বপন হয়েছিল। পৃথিবীর ইতিহাসে যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির প্রতি সকলকে শ্রদ্ধা করার আহ্বান জানান উপাচার্য।
উপাচার্য তরুণদের একুশের চেতনায় উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার আহ্বান জানান।

Related Articles

সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান...

STS Global Education আয়োজিত ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে জমজমাট শিক্ষা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে...

সিলেট পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কারিগরি শিক্ষাঙ্গণের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন’-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক পর্ব...

সংঘর্ষের ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটালো ছাত্রদল

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময়...