সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মাজার জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.)-এর দরগা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন ইউট্যাবের নেতৃবৃন্দ ও উপস্থিত শিক্ষকরা।
মাহফিলে বক্তারা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেত্রী এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন। তারা তাঁর রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
দোয়া মাহফিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, ইউট্যাব সিকৃবি ইউনিটের সাধারণ সম্পাদক ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার তুষার, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মো. রুহুল আমিন,প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) কৃষিবিদ মোহাম্মদ সালাউদ্দিন, পরিচালক (খামার) প্রফেসর ড. মোঃ আব্দুল আজিজ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, এম সাইফুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন, ড. মো. এরশাদ আলী, ড. এনামুল হক, ড. মামুন মিয়া, মো. আমিনুল ইসলাম রাফি, মাহমুদ হাসান, মো. নাহিদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, শান্তি ও মর্যাদা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।