Home খেলাধুলা বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

বোলারদের প্রশংসায় লিটন, পরিশ্রমের ফল পেলেন তাসকিন

Share

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে মাত্র ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল লাল-সবুজরা। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তাসকিন। অন্যদিকে ব্যাট হাতে দায়িত্বশীল অর্ধশতকে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক লিটন দাস।

প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান। উইকেট ছিল ব্যাটিং সহায়ক, তবে শিশিরের কারণে বোলারদের জন্য কাজটা সহজ ছিল না। এ নিয়ে ম্যাচশেষে অধিনায়ক লিটন বলেন, শিশির বড় ফ্যাক্টর ছিল। তবে আমাদের বোলাররা দুর্দান্ত করেছে। তাসকিন, ফিজ আর সাইফ সবাই দুর্দান্ত বল করেছে। রিশাদ শিশিরের কারণে বল গ্রিপ করতে কষ্ট পেলেও বাকিরা দারুণ নিয়ন্ত্রণে রেখেছে।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই তানজিদ তামিম ও পারভেজ ইমন এনে দেন ঝড়ো সূচনা। ইমন ফিরলেও দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন লিটন ও তানজিদ। তবে দলীয় ৯২ রানে তানজিদের(২৯) বিদায়ে ভাঙে দুজনের ৬৬ রানের জুটি।

এরপর অধিনায়ক লিটন দাস আরও আগ্রাসী ব্যাটে ২৬ বলে ফিফট স্পর্শ করেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার ১৩তম হাফ সেঞ্চুরি। এতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির তালিকায় সাকিব আল হাসানকে ছুঁয়েছেন তিনি। ১২৯ ম্যাচে ১৩ হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। লিটনের সেটা করতে লেগেছে ১০৯ ম্যাচ। শেষ দিকে সাইফ হাসানের ১৯ বলে ৩ ছক্কায় ৩৬ রানের ক্যামিও খেলে বাংলাদেশকে জয় এনে দেয় ৩৯ বল হাতে রেখে।

ম্যাচশেষে ম্যাচসেরা তাসকিন আহমেদ জানান, এমন ম্যাচ দিয়ে সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। চোট থেকে ফেরার পর ছন্দে ফিরতে একটু সময় লাগছে, তবে ধীরে ধীরে ভালো লাগছে। ফিজিওর সঙ্গে কাজ করছি, প্রক্রিয়া মেনে এগোচ্ছি। কঠোর পরিশ্রম করলে ফল মিলবেই।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১–০তে এগিয়ে গেল বাংলাদেশ। এখন দ্বিতীয় ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে সিরিজ।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...