Home খেলাধুলা বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

Share
আগামী ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্প্রচার ব্যবস্থায় নতুন চমক যুক্ত হয়েছে। এবার ব্রাজিলের দর্শকরা ইউটিউবের মাধ্যমে পুরো আসরের ম্যাচগুলো উচ্চ রেজুলেশনে দেখতে পারবেন। দেশটির ডিজিটাল সম্প্রচার প্রতিষ্ঠান কেজটিভি ১০৪টি ম্যাচ সরাসরি স্ট্রিম করার প্রস্তুতি নিয়েছে। তবে এই সুবিধা বিশ্বব্যাপী উন্মুক্ত থাকছে না। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের দর্শকরা কেজটিভির ইউটিউব বা টুইচ চ্যানেলে প্রবেশ করতে পারলেও সরাসরি ম্যাচ দেখার সুযোগ পাবেন না। কারণ ব্রাজিলের বাইরে থেকে এই স্ট্রিমিং জিও-ব্লক করা থাকবে।
জানা গেছে, কেজটিভির সহযোগী প্রতিষ্ঠান লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্যই বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব অর্জন করেছে। ফলে অন্য দেশগুলোকে স্থানীয় সম্প্রচার মাধ্যমের ওপর নির্ভর করেই ম্যাচ দেখতে হবে।
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জি নেটওয়ার্ক এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাদের স্পোর্টস চ্যানেল এবং জিফাইভ অ্যাপে ম্যাচ সম্প্রচার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এই ডিজিটাল সম্প্রচার উদ্যোগে আলোচনায় এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও। তিনি সম্প্রতি ব্রাজিলভিত্তিক স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডে বিনিয়োগ করেছেন। পরে এই প্রতিষ্ঠান কেজটিভির সঙ্গে অংশীদারত্বে এসে পুরো সম্প্রচার পরিকল্পনাকে আরও বিস্তৃত করেছে।
সব মিলিয়ে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ তৈরি হলেও, আপাতত সেই সুবিধা সীমিত থাকবে শুধু ব্রাজিলের দর্শকদের জন্য।
Related Articles

তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে...

আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন : মোস্তাক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ছাত্র আন্দোলনের অন্যতম...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...

‘জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে...