Home প্রচ্ছদ বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

Share

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসনে ১৯৭৩ সালে প্রথম সংসদ এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।

এছাড়া অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘চারিদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেওয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।’ তিনি জানান, পাবনা-১ আসনে প্রার্থী হয়েছে স্বতন্ত্র হিসেবে।

আবু সাইয়িদ বলেন, ‘নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকব।’

Related Articles

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) ম্যাথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। বাংলাদেশের...

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে আর্থিক সহায়তা প্রদান...

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।...

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

আজ ৯ জুন। এ দিনটি আর্জেন্টিনা ও লিওনেল মেসি সমর্থকদের জন্য বিশেষ...