Home জাতীয় বাথরুমে পা ভাঙল এসপির, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

বাথরুমে পা ভাঙল এসপির, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

Share

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার বাম পা ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় এসপির সরকারি বাংলোয় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে প্রাথমিক চিকিৎসা ও এক্সরে পরীক্ষার পর চিকিৎসকরা তার বাম পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এরপর দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, দুর্ঘটনাবশত পড়ে গিয়ে এসপি আহত হন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকদের পরামর্শেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...