Home আন্তর্জাতিক ফের বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

ফের বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

Share

একাধিক বিস্ফোরণ ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ইরানের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, ঠিক তখনই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাশহাদ।

রবিবার (৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের একটি মোটরসাইকেল কারখানার পাশে অবস্থিত প্রায় ৪ হাজার বর্গমিটার আয়তনের একটি টায়ার ও কার্ডবোর্ড গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে গোটা গুদাম, আকাশে উঠছে ঘন কালো ধোঁয়া। বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানান, একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে গুদামের পুরো অংশ ইতোমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে দাহ্য পদার্থ, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গুদামের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির কারণে ব্যাপক আর্থিক লোকসানের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, যা দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলছে।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...