Home প্রচ্ছদ প্রেম নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, জবাব দিলেন স্বস্তিকা

প্রেম নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, জবাব দিলেন স্বস্তিকা

Share

সারা বছর সিনেমা নিয়ে খুব একটা আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই লাইমলাইটে থাকেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিশেষ করে তার ঠোঁটকাটা স্বভাবের কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবার প্রেম সংক্রান্ত এক মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। তবে সমালোচনার জবাব দিতে গিয়ে কড়া ভাষাই ব্যবহার করেছেন স্বস্তিকা।

সম্প্রতি ‘একই সঙ্গে একাধিক প্রেমে থাকা ভালো’-এমন মন্তব্য করেন স্বস্তিকা। বিষয়টি ঘিরে নানামহলে শুরু হয় তীব্র আলোচনা। সমালোচনার মুখে পড়ে মুখ বুজে থাকার মানুষ নন তিনি। তাই পালটা প্রতিক্রিয়াও জানিয়েছেন।

বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক মাধ্যমে স্বস্তিকা লেখেন, “হ্যাঁ, একই সঙ্গে একাধিক প্রেমের কথা বলেছি। বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া প্রশ্ন করবে, আমি এ রকম বা আরও নানা রকম উত্তর দেব। আপনাদের পোড়া কপাল মাজাটাকে মজা ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার কথাগুলো তুলে ধরা হচ্ছে, যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। জানেন কে? জানেন না।”

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুকস্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক

অভিনেত্রী আরও লেখেন, ‘পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে রোমাঞ্চ করলো- তা নিয়েই ব্যস্ত থাকেন। সমাজে কবে যে প্রেম এত বড় কোনো গুরুতর অন্যায় হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ জট পাকাতে হবে, জানি না। আর কথা বলতে হলে যারা প্রশ্ন করছে, তাদেরই বলুন না দিদি। প্রশ্ন করলে উত্তর দেবই- সেটা না পছন্দ হলেই ব্যস।’

আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে স্বস্তিকা যোগ করেন, “ভাই, আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না, আপনাদের খুশি করার জন্য কাশীও চলে যাব না।”

পোস্টের শেষ অংশে অভিনেত্রী লেখেন, “আর বেশ করছি, ৩–৪টি প্রেম করা উচিত বলেছি। কারণ, হাতে সময় থাকলে সেটা নিয়ে প্রেম করাই উচিত। নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন। ফেসবুক কিন্তু ভালো থাকতে দেবে না। আর আমাদের পেছনে লেগে থাকলে আরও ক্ষতি।” সূত্র: সংবাদ প্রতিদিন

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...