Home জাতীয় পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

Share

জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬’ পাসের মাধ্যমে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কণ্ঠভোটে বিলটি পাস হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে আইন সংশোধনের অংশ হিসেবেই এই বিল আনা হয়েছে।

তবে বিলটি পাসের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। বিরতির পর তারা পুনরায় অধিবেশনে যোগ দেন। এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, “আওয়ামী লীগ খারাপ বলা হলেও ক্ষমতা ধরে রাখতে তাদের করা আইনই এখন গ্রহণযোগ্য হয়ে উঠছে।”

বিলটির বিরোধিতা করে সংসদে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় সদস্য শফিকুর রহমান।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৭২টি সংসদে বিল আকারে পাস হয়েছে।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...