তথ্যসুত্রঃ ইত্তেফাক
রাজধানীর পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে- এমনটাই ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার সড়ক ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। এখানে যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে চাঁদাবাজি করা হচ্ছে। এছাড়া ফুটপাতগুলোও প্রায় সবই দখল হয়ে গেছে। একইসঙ্গে নির্বাচনে জয়লাভ করলে ওই অঞ্চলের যানজট নিরসনে সকল পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিএনপির এই মনোনীত প্রার্থী জানান।
তথ্যসুত্রঃ ইত্তেফাক
বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...
অক্টোবর ২৩, ২০২৬শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...
অক্টোবর ২২, ২০২৬কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...
অক্টোবর ২২, ২০২৬জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...
অক্টোবর ২২, ২০২৬