Home প্রচ্ছদ নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

নোরা ফাতেহির এক মন্তব্যেই ‌এভিয়েশন কোম্পানিতে ধস!

Share

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানি মামলা করেছে একটি বিমান চলাচল সংস্থা (এভিয়েশন কোম্পানি)। কোম্পানিটির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের চার্টার্ড উড়োজাহাজকে ‘খেলনা বিমান’ হিসেবে মন্তব্য করেছেন নোরা। তারা দাবি করেছে, এতে তাদের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালতে আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৫ এর ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি উড়োজাহাজের ভেতরে ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। সে সময় উড়োজাহাজটিকে ‘খেলনা’ হিসেবে উল্লেখ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করেন তিনি। এভিয়েশন কোম্পানিটির দাবি, নোরার ইনস্টাগ্রামে ৪ কোটি ৬০ লাখেরও বেশি অনুসারী থাকায় তার মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর জেরে উড়োজাহাজটির বুকিং বাতিল হতে শুরু করে এবং সংস্থাটির ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে।

কোম্পানিটি আরও জানিয়েছে, ভিডিও প্রকাশের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে।

মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি আদালতের কাছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নোরার ওই মন্তব্য বা উড়োজাহাজটি নিয়ে করা সব ধরনের পোস্ট ও কনটেন্ট অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ চেয়েছে এভিয়েশন কোম্পানিটি। এ ছাড়া অভিনেত্রীকে প্রকাশ্যে একটি ব্যাখ্যা বা স্পষ্টীকরণ দেওয়ার নির্দেশ দেওয়ারও আবেদন করেছে কোম্পানিটি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

গণঅভ্যুত্থানের পর আ.লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি জামায়াতে ইসলামী নমনীয় অবস্থান নিয়েছিল বলে...

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো সেই ভোজিনহা

পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে...

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা ধরনের...

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলা অমার্জনীয় অপরাধ : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির...