Home জাতীয় দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
চীনের ডালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মর্যাদাপূর্ণ ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে তার উচ্চগতির বুলেট ট্রেন বা বিমানযোগে যাত্রা শুরু হয়। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমানও।
এর আগে, একই দিনে সকাল ১০টায় ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস’ শিরোনামের এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি অংশ নিয়েছিল বিভিন্ন দেশের সরকারপ্রধানরাও।
চীনে ‘গ্রীষ্মকালীন দাভোসের’ বার্ষিক সভায় অংশ নিয়েছেন তারেক রহমান
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।
‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এতে নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের সফল নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...