Home জাতীয় দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Share
দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে যুবকদের দেয়া সরকারি ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করতে হবে। অনুষ্ঠানে তিনি কর্মশালার গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ আগামী ৭ দিনের মধ্যে লিখিত প্রস্তাব আকারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেন। পাশাপাশি কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি চার মাস পরপর সভা আয়োজন করা হবে বলেও জানান তিনি।
যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হলেও অঅনুপযোগী ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং এবং থার্ড ল্যাঙ্গুয়েজ (তৃতীয় ভাষা) ট্রেনিং কোর্সসমূহ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তোলার বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করছে বলে জানান তিনি।
যুবদের দেয়া সরকারি ঋণের টাকা যেন কোনোভাবেই অনিয়মে ব্যবহার না হয় – তা নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। একই সাথে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসা এবং কাজের শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
প্রশিক্ষিত যুবদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি কার্যক্রম মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
Related Articles

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া...

সিকৃবি ইউট্যাবের উদ্যোগে শাহজালাল দরগায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল।।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের উদ্যোগে...

মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু হাসপাতালের অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত...

স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের যে বার্তা দিলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে...