জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা।
সোমবার (১৮ মে) দলীয় এক নোটিশে এ তথ্য জানানো হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে দিনাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর এনসিপির সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম সাগরকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ফারজানা দিনা এর আগে ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও কাজ করছেন।