Home জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

Share
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করার প্রতিবাদে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
সন্ধ্যা সাড়ে ৬টার পর শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন এবং বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যিনি নিজের নির্বাচনী এলাকা মোহাম্মদপুরে দিনদুপুরে জনগণের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, তার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক বিদ্যাপীঠ নিয়ে এমন মন্তব্য মানায় না। তিনি আজ থেকে এই প্রাঙ্গণে সম্পূর্ণ অবাঞ্ছিত।’
শিক্ষার্থীরা আরও বলেন, দেশের প্রতিটি গৌরবময় আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই বিশ্ববিদ্যালয়কে যারা খাটো করে দেখার চেষ্টা করবে, সাধারণ ছাত্রসমাজ তাদের দাঁতভাঙা জবাব দেবে। অবিলম্বে এই অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে প্রতিমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।
Related Articles

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কোরবানির পর পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী...

মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ...

ঈদের দিনে পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় রিজভী, প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু...

ঈদের নামাজ শেষে তাসকিন, ‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না’

পবিত্র ঈদুল আজহা উদযাপনের মধ্যেও জাতীয় দলের ক্রিকেট নিয়ে ভাবনা থেমে নেই...