Home জাতীয় ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে

ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে

Share

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হচ্ছে হজযাত্রা। এদিন রাত সাড়ে ১২টায় ৪১৯ যাত্রী নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট।

শুক্রবার (১৭ এপ্রিল) এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সব শেষ প্রস্তুতি।

এদিকে, এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে যাচ্ছেন ৭৮ হাজার ৫শ’ যাত্রী। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।

এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক, যে ডিজিটাল আইডেন্টিফিকেশনে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী সেই কার্ড দেশেই পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড নেবেন হোটেল লবিতে গিয়ে।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...