Home জাতীয় টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

Share

দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের বরাতে এ তথ্য জানায় বিএনপির মিডিয়া সেল।

বিদ্যুৎ বিভাগের বরাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, ২৮ ও ২৯ এপ্রিল দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোথাও লোডশেডিং হয়নি।

বিদ্যুৎ বিভাগের বার্তার বরাতে আরও বলা হয়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।

এর আগে ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।

Related Articles

আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা : সংসদে জামায়াতের তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে...

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সংসদে ‘শৃঙ্খলা’ বজায় রাখার যে নজির দেখালেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে স্পিকার ও বক্তার মাঝ দিয়ে নিজের নির্ধারিত আসনে না গিয়ে...

জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য ও...