Home প্রচ্ছদ জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা

জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা

Share

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে তিনি জামিনে মুক্তি লাভ করেন।

এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই তারেক রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় করা মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান আছে।

Related Articles

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিতো ‘কিচেন কেবিনেট’ : তৌহিদ হোসেন

সাত সদস্যের একটি ‘কিচেন কেবিনেট’ অন্তর্বর্তী সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো বলে...

মুক্তি পেল ফারিয়ার নতুন গানের টিজার

দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবারের ঈদুল...

ইতালি-ব্রাজিলের গড়া সেই ইতিহাস ডাকছে এবার আর্জেন্টিনাকে

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। লিওনেল...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট...