জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ছবি : সংগৃহীত
Home আন্তর্জাতিক জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

Share

হঠাৎই টেলিভিশনের পর্দায় হাজির হয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ক্ষমা প্রার্থনা করেন তিনি। প্রেসিডেন্ট ইউন এমন একসময় ক্ষমা চাইলেন, যখন ক্ষমতা ছাড়তে তার ওপর ক্রমাগত চাপ বাড়ছে।

আজ শনিবার দেশটির পার্লামেন্টে তাকে অভিশংসনের জন্য ভোটাভুটি হওয়ার কথাও রয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো।

এর আগে, গত মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্শাল ল’ জারি করে বসেন প্রেসিডেন্ট ইউন। এরপরই তুঙ্গে ওঠে রাজনৈতিক উত্তেজনা। তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই তিনি তা প্রত্যাহার করে নেন এবং ক্ষমা চেয়ে বলেন, দ্বিতীয়বার আর এই ভুল করবেন না তিনি।

সামরিক আইন জারির পর সমালোচনার মুখে পড়লে অনুমান করা হচ্ছিল ইউন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পদত্যাগ করবেন। কিন্তু তা না করে বরং দেশকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিলেন।

সিদ্ধান্ত নেওয়ার সব দায়ভার নিজের ক্ষমতাসীন দলের ওপর ছেড়ে দিয়ে ভাষণ শেষ করেন তিনি। তবে এতে চরম ক্ষুব্ধ হয় বিরোধী দল। প্রেসিডেন্টকে উৎখাত করতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন তারা।

Related Articles

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া...

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

দেশে তেলের সংকট নেই, সৃষ্টি করা হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...