Home প্রচ্ছদ জন্মদিনের আগেই কাকে নিয়ে কেক কাটলেন পরীমণি

জন্মদিনের আগেই কাকে নিয়ে কেক কাটলেন পরীমণি

Share

ঢালিউডের নায়িকা পরীমণির জন্মদিন আসছে ২৪ অক্টোবর। জাঁকজমকভাবে দিনটি উদযাপন করলেও গেল তিনবছর কোনো আয়োজন করেননি তিনি। তবে এবার একটু ব্যতিক্রম ঘটল, চার দিন আগেই জন্মদিনের কেক কাটলেন নায়িকা।

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে পরীমণি জানান, ২৪ অক্টোবর তার জন্মদিন। কিন্তু এবার আগেই উদযাপন করলেন। সঙ্গে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।

ছবি প্রকাশ করার পর অর্ক সম্পর্কে জানতে চান অনেকেই। কেউ কেউ জানতে চান- কী সম্পর্ক তার সঙ্গে। পোস্টে অবশ্য সে কথার উত্তর দিয়েছেন পরীমণি।

ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ‘অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকেন অর্ক, আর তাদের বাসাও একই এলাকায়। ও (অর্ক) খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। আমার কাছে বারোমাস ওর ছোট ছোট অনেক আবদার থাকে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’

পোস্টে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমণি। একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পরীমণি উল্লেখ করেন, ‘এটাই এবারের জন্মদিনের প্রথম উদ্‌যাপন।’

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।  এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নিরব।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...