Home খেলাধুলা ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

Share

বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে ব্রাজিলের। সেলেসাও ভক্তরা এক প্রকার নিশ্চিতই ছিল যে, মরক্কোর বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ আসর শুরু করবে ২০০২ সালে সর্বশেষ ফাইনাল জেতা দলটি। কিন্তু মাঠে তালগোল পাকানো ফুটবল খেলে শুরুতেই হোঁচট খেয়েছে ব্রাজিল।

মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ে ব্রাজিল পয়েন্ট ভাগাভাগি করেছে। শুরুটা ভালো না করলেও ব্রাজিল দল নিয়ে আশাবাদী দলটির সাবেক ফুটবলার কাকা। তার বিশ্বাস, অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি দলের ভুলত্রুটি দূরে ঠেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারও শক্ত অবস্থানে নিয়ে যাবে।

কাকা বলেছেন, ‘বিশ্বকাপে চাপের মুহূর্ত সামলানোর অভিজ্ঞতা আনচেলত্তির আছে এবং সেটাই ব্রাজিলের বড় শক্তি হতে পারে। কোনো দলই প্রথম ম্যাচে বিশ্বকাপ জিততে পারে না।’

বর্তমানের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল। পরের গল্পটা তো সবারই জানা। ধ্রুপদী ফুটবলে বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি দলকে তোলেন ফাইনালে। ফ্রান্সের বিরুদ্ধে দাপুটে জয়ে জিতে নেয় শিরোপা। আর্জেন্টিনার উদাহরণ টেনে কাকা বলেছেন, ‘শুরুর ম্যাচে হারলেও পরবর্তীতে শিরোপা জেতা সম্ভব।’

ব্রাজিলকে বড় কিছু পেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তাদের খেলোয়াড়দের মধ্যে ছিল না ছন্দ। ছিল না একাগ্রতা। এক হয়ে খেলার মানসিকতাতেও ছিল ঘাটতি। নেইমার পুরোপুরি ফিট হতে পারেননি। সামনে দলে ফিরে কতটা নিবেদন তিনি দেখাতে পারেন সেটাও দেখার।

Related Articles

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আওয়ামী লীগ আর...

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। চায়ের...

পরীমণির সঙ্গে ঘনিষ্ঠতা : বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে...

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে বসে পড়েন কেপ ভার্দের গোলরক্ষক...