Home খেলাধুলা কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

Share

সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সেলেসাও মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার মেয়েরা টানা দ্বিতীয় এবং মোট পঞ্চমবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে। শিরোপার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

গতকাল (বুধবার) মরক্কোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিলের মেয়েরা। সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা কোরিয়ার ইউ জং হিয়াং সেমিফাইনালেও জ্বলে উঠেছেন। ব্রাজিলের জালে কোরিয়ার দুটি গোলই এসেছে তার পা থেকে। চলমান আসরে তার মোট গোল দাঁড়ালো ৮, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।

ম্যাচের শুরুটা ছিলো সমানে সমান। তবে প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পায় উত্তর কোরিয়া। পাক রে ইয়ংয়ের একটি শট গোললাইনেই ব্রাজিলের আন্দ্রেনার হাতে লাগে। ভিডিও রিভিউ শেষে রেফারি পেনাল্টি ও লাল কার্ড দেন। এতে দশজন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে, আর পেনাল্টি থেকে নির্ভুল শটে গোল করেন ইউ জং হিয়াং।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউ নিজের দ্বিতীয় গোলটি করেন। ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে উঠে আসা বল বুকে থামিয়ে চমৎকার শটে জালে জড়ান তিনি। এরপর উত্তর কোরিয়া বাকি সময়টা সহজেই নিয়ন্ত্রণে রাখে।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...