Home প্রচ্ছদ কুম্ভের জলে ডুব, ক্যাটরিনাকে ঘিরে ধরল অর্ধনগ্ন পুরুষের দল

কুম্ভের জলে ডুব, ক্যাটরিনাকে ঘিরে ধরল অর্ধনগ্ন পুরুষের দল

Share

স্বামী ভিকি কৌশলের ব্যস্ততার কারণে শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। সেখানেই বাঁধে বিপত্তি। কুম্ভের জলে ডুব দিয়ে উঠতেই নায়িকাকে ঘিরে ধরে অর্ধনগ্ন পুরুষের একটি দল।

এরইমধ্যে ক্যাটরিনাকে ঘিরে ধরার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ক্যাটরিনা কাইফ তখন সদ্য আস্থার ডুব দেওয়ার জন্য জলে নেমেছেন। জনা কয়েক স্বল্প পোশাকের পুরুষ ভক্ত এসে হাঁটুজলেই ঘিরে ধরে নায়িকাকে।

তৎক্ষণাৎ ফটোশিকারিদেরও ভিড় জমে যায় সেখানে। এদিকে ভেজা শরীরে ক্যাটরিনার গা ঢাকতে তখন তোয়ালে এগিয়ে দিলেন কয়েক জন পুরুষ। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতচকিত হয়ে যান অভিনেত্রী নিজেও।

জানা গেছে, মহাকুম্ভের ভিআইপি জোনে থাকা সত্ত্বেও স্নান করতে গিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হয় ক্যাটরিনাকে। সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই নেটপাড়ার একাংশ বলিউড অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

এই মুহূর্তে ভিকি ব্যস্ত তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছাবা’ নিয়ে। গেল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে। তার আগের দিন ১৩ ফেব্রুয়ারি পুণ্যস্নান সেরে এসেছেন তিনি।

Related Articles

উর্বশীকে কেন ডেকেছিলেন ফিফা সভাপতি

বলিউড থেকে বিশ্বমঞ্চ মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা নিজের গ্ল্যামার ও উপস্থিতি দিয়ে বারবার...

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০২৬ ফুটবল বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন কেপ...

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...